মা নি ক পা ল

  • আরো একটি বছর ফুরিয়ে গেলো
  • ২০২৬-০৪-২৪ ২০:১৮:৪২
image

আরো একটি বছর ফুরিয়ে গেলো...
সময় কিছু নেয় না,
শুধু প্রকাশ করে
আমি কতটা হারিয়েছি।
আয়নার সামনে দাঁড়িয়ে দেখি...
আমি আছি,
কিন্তু আমার ভেতর থেকে
অনেকগুলো ‘আমি’ ঝরে গেছে।
জন্মদিন...
কোনো অর্জনের নয়,
অস্তিত্বের সীমা মাপার দিন।
আমি একটু কমে গেছি...
এটা ক্ষতি নয়,
এটা উন্মোচন।
যা অপ্রয়োজনীয় ছিল
সময় তা কেটে দিয়েছে...
যা টিকে আছে,
সেটুকুই আমার সত্য।
এখন আর পুরো হওয়ার লোভ নেই,
অসম্পূর্ণতাকেই আমি বেছে নিই...
কারণ এখানেই স্বাধীনতা।
যতটুকু বাক...
সেটুকু নিয়ে আমি যথেষ্ট।
আমি আছি...
এটাই আমার ঘোষণা।