চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮৮টি ভারতীয় স্মার্ট ফোন জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-২৩ ১২:৩২:৫৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদুপুর সীমান্তে বিজিবির অভিযানে ৮৮টি ভারতীয়  স্মার্টফোন জব্দ হয়েছে। তবে অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, বৃৃৃহস্পতিবার(২৩ এপ্রিল)  ভোররাত সোয়া ৩টার দিকে সীমান্তের প্রায় দেড় কিলোমিটার  বাংলােেদশের ভেতরে দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকা হতে স্মার্ট ফোনগুলো জব্দ করা হয়। জব্দ ফোনগুলোর মূল্য প্রায় ২৮ লক্ষ টাকা।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, জব্দ স্মার্টফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। তিনি আরও বলেন,৫৩ বিজিবি বিগত ৩ মাসে সীমান্তে পৃথক অভিযানে ৪ জন আসামী সহ  ১১০টি ভারতীয় স্মার্ট ফোন,২৯১ বোতল  ভারতীয় মদ, ভারতীয় ১৬৯টি গরু ও ২১টি মহিষ, ৯৪৩ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার  ভারতীয় নেশার সিরাপ  এবং অনান্য ভারতীয় মালামাল জব্দ করেছে যার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৫৩ লক্ষ টাকা। চোরাচালান রোধে সীমান্তে বিজিবি সার্বক্ষনিক নজর রাখছে বলেও জানান অধিনায়ক।