মহেশখালীতে দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন,অভিভাবক প্রতিনিধি মনোনীত নিয়ে অনিয়মের অভিযোগ

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৬-০৪-২২ ২২:৪৫:২০
image

মহেশখালী কক্সবাজার
মহেশখালী     উপজেলার     কুতুবজোম     ইউনিয়নের তাজিয়াকাটা  সুমাইয়া (রাঃ) বালিকা দাখিল  মাদ্রাসার এডহক কমিটি গঠন ও অভিভাবক প্রতিনিধি মনোনীত করার অনিয়মের অভিযোগ উঠেছে। এ  ঘটনায় স্থানীয় সচেতন মহল ও  অভিভাবকদের  মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার  প্রচলিত নীতিমালা উপেক্ষা করে উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসারের যোগসাজশে ভারপ্রাপ্ত সুপার গোপনে এডহক কমিটি গঠন করেন। 
এতে স্থানীয় এক জামায়াত নেতাকে সভাপতি এবং অভিভাবক   না   হওয়ার  স্বত্তেও একজন ব্যক্তিকে অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 
পরে ওই কমিটির অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে ক্ষুব্ধ শিক্ষক ও অভিভাবকরা বলেন-মাদ্রাসার নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ ধরনের কমিটি গঠন সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। প্রকৃত অভিভাবকদের মতামত উপেক্ষা করে গোপনে কমিটি গঠন করা হয়েছে।
এলাকার সচেতন মহলও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন।  তারা  দ্রুত  তদন্ত  সাপেক্ষে প্রয়োজনীয় 
ব্যবস্থা  গ্রহণের  জন্য  সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে অভিযুক্ত ভারপ্রাপ্ত সুপারের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি।
উক্ত  বিষয়ে  মহেশখালী  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান এর কাছে জানতে চাইলে  তিনি বলেন- 
তাজিয়াকাটা সুমাইয়া (রাঃ) বালিকা  দাখিল মাদ্রাসার এডহক  কমিটি  গঠন নিয়ে আমরা তদন্ত করে জানতে পারি যে,অভিযুক্ত অভিভাবক প্রতিনিধির একটা ছেলে ঐ মাদ্রাসার নূরানী বিভাগে পড়ে।
আমাদের তদন্তের রিপোর্টটি উপজেলা নির্বাহী অফিসার  বরাবর প্রেরণ  করেছি। ওনি বিহীত
ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।