কোম্পানীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রদলের হেল্প ডেক্স চালু

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৪-২২ ২২:০৭:০১
image

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এসএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে আগত পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে চরহাজারী ইউনিয়নের হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এ হেল্প ডেস্ক কার্যক্রম শুরু হয়। এছাড়াও হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি, খাওয়ার স্যালাইন ও প্রাথমিক চিকিৎসার ঔষধ সরবরাহ করা হচ্ছে।পরীক্ষার্থীদের তথ্য সহায়তা, দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে এই উদ্যোগের মাধ্যমে।
হেল্প ডেস্কে উপস্থিত ছিলেন চরহাজারী জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি ও চরহাজারী ইউনিয়ন যুবদলের সভাপতি পদ প্রার্থী আবদুল মান্নান সোহাগ,
চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, সদস্য মেহেদী হাসান, কামরুল হাসান সজিব, শাইদুর রহমান হেলাল, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শাহ ইফতেখার বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হৃদয়, ছাত্রদল নেতা মনিরুল ইসলাম আরিফ, নাহিদ, রাহাদ, সিপাত, জাহেদ, রাকিব, ফাহাদসহ অন্যান্য নেতাকর্মীরা।
উপস্থিত ছাত্রনেতারা বলেন,কেন্দ্রে আগত এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে পানি ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।  আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ ও দেশ গড়ার কান্ডারী। সাধারণ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ সাধনে চরহাজারী ইউনিয়ন ছাত্রদল সবসময় অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।