চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে নির্বিঘেœ শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। রাজশাহী, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৫ হাজার ১ জন শিক্ষার্থী। জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, মঙ্গলবার(২১ এপ্রিল) জেলাব্যাপী ২৫টিঁ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে ৩০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে পরীক্ষায় কেউ বহিস্কার হয় নি।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ১৪ কেন্দ্রের বাংলা প্রথম পত্রে ১১ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৪১ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে ৬টি কেন্দ্রে দাখিল পরীক্ষার কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষায় ২ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৪১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল(ভোকেশনাল) পরীক্ষার বাংলা দ্বিতীয় বিষিয়ের পরীক্ষায় ১ হাজার ৭৫ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ২৬ পরীক্ষার্থী।
জেলা প্রশাসনের শিক্ষা শাখার দায়িত্বে থাকা সহকারী কমিশনার আজমাইন মাহতাব বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। জেলা প্রশাসক আবু ছালেহ মো.মুসা জঙ্গী এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেটগণ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।