চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে পেছন থেকে দ্রুতগতির ট্রাক চাপায় মো.আবির(১৫) নামে বাইসাইকেল আরোহি এক কিশোর নিহত হয়েছে। সে শহরের শাহিবাগ মহল্লার মো.সুজনের ছেলে। একই ঘটনায় আহত হয়েছে একই বাইসাইকেল আরোহি আবু তালহা(১৩) নামে অপর এক কিশোর। সে একই মহল্লার পলাশ আলমের ছেলে। তাকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেবার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেলেও ক্ষুদ্ধ জনতা অন্তত: দেড়ঘন্টা রাজশাহী মহাসড়ক অবরোধ করে। পরে উর্ধতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থার্নীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার (২০এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক ধরে একই বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল প্রতিবেশী দুই বন্ধু। এসময় হরিপুর নামক স্থানে রাজশাহীর দিক থেকে আসা সোনামসজিদ স্থলবন্দরগামী একটি দশ চাকাট্রাক পেছন থেকে বাইসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় আবির। গুরুতর আহত হয় আবু তালহা।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হক বলেন, পুলিশ ট্রাকটি আটকে অভিযান শুরু করেছে। আবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।