শ ম শহীদুল ইসলাম

  • সেলফি সেলফি সেলফি
  • ২০২৩-০৯-১২ ১৬:৫৩:২৭
image

সেলফি সেলফি সেলফি
নরম গরম চিবাও কুলপি
হাসছো যে ফ্যাস ফ্যাস
তুমি থাকো কোন্ দ্যাশ!
২.
মগজ ফাঁকা রাজনীতি
পকেট আর পেটপ্রীতি
হাম্বা হুয়া উচ্চ ডাক
শূন্য কলসী বাজে ঢাক।
৩.
সেলফি সেলফি সেলফি
চ্যানেল মিডিয়া ফাতরামি
মঞ্চজুড়েই দেঁতো তামাশা
ঢক ঢক গিলি বাতাসা।
৪.
আনন্দে মদমত্ত মিডিয়া
দৈনিক টিভি পর্দা হাসিয়া
" কাজ নাই খই ভাজ" খেলিয়া
গরুমোষের মগজ দেউলিয়া।
৫.
আমিত প্রতিদিন তুলি সেলফি
ভাত জোটেনা খাই পোলাও ঘি
একদুই তিন মধ্যিখানে হাইফেন
কি কথা কি কথা। সমুদ্র সফেন।