সুলতানের ডিক্রিতে ২২৬ জনকে ওমানের নাগরিকত্ব, কঠোর শর্তে মিলল অনুমোদন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৪-১৯ ২২:২১:৪১
image

ওমানের নাগরিকত্ব নীতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অংশ হিসেবে ২২৬ জন ব্যক্তিকে নাগরিকত্ব প্রদান করা হয়েছে। রোববার জারি করা এক রাজকীয় ফরমানের মাধ্যমে এই অনুমোদন দেন হাইথাম বিন তারিক।
ওমান-এর সরকারি গেজেটে প্রকাশিত ডিক্রি নম্বর ৪৬/২০২৬-এ নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের নাম ও বিস্তারিত তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
দেশটির কঠোর আইন ও নির্দিষ্ট শর্ত পূরণের ভিত্তিতেই এই নাগরিকত্ব দেওয়া হয়েছে। ওমানের নাগরিকত্ব পেতে আবেদনকারীকে দীর্ঘ সময় ধরে বৈধভাবে বসবাসসহ একাধিক শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে-অন্তত ১৫ বছর ধারাবাহিকভাবে বসবাস, আরবি ভাষায় দক্ষতা, অপরাধমুক্ত পরিচ্ছন্ন রেকর্ড, শারীরিক সুস্থতা এবং বৈধ আয়ের উৎস থাকা।
এছাড়া নাগরিকত্ব গ্রহণের সময় আবেদনকারীকে পূর্বের নাগরিকত্ব ত্যাগ করাও বাধ্যতামূলক। ফলে প্রক্রিয়াটি সময়সাপেক্ষ ও জটিল হিসেবেই বিবেচিত হয়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে বসবাসরত যোগ্য প্রবাসীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে দক্ষ ও আইন মেনে চলা অভিবাসীদের জাতীয় মূলধারায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কী-ওয়ার্ডস:
ওমান নাগরিকত্ব,সুলতান ডিক্রি,প্রবাসী সুযোগ