প্র দী প গু প্ত

  • সিঁড়ি
  • ২০২৬-০৪-১৮ ১৯:৫৯:২৩
image

সিঁড়ি তে দাঁড়িয়ে আছে সে।
দুটো হাতই নীচেতে বাড়ানো, 
দূটো সাহায্যর হাত, মানুষকে।
তুমি তাকে বোকা মনে কর
আসলে সে বোকা নয় ভালো।

সিঁড়ি তে দাঁড়িয়ে আছে সে।
দুটো হাতই ওপরে বাড়ানো,
হয় সে আর্ত,নয়তো গুছিয়ে নিতে চায়।
আর্ত হলে ধরে নাও হাত, নাও বুকের ভেতরে
আর অন্যকিছু হলে, দ্যাখো, 
সময়কে বুঝে নিতে দাও।

সিঁড়ি তে দাঁড়িয়ে আছে সে।
এক হাত নীচে, অন্য হাত ওপরের দিকে
বুঝে নিও এক মানুষ এসেছে কাছে।
যেখানেই থাকো ওপরে বা নীচে
ধরো হাত তার। ভালোবেসো তাকে।