বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামী রোববার এর সমাপ্তি ঘটবে। সে হিসেবে সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু হবে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। সব তথ্য বিশ্লেষণ করে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে এই ঘোষণা দেওয়া হয়।
সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
কী-ওয়ার্ডস:
জিলকদ মাস,চাঁদ দেখা,ইসলামিক ক্যালেন্ডার