ম হু য়া বি শ্বা স

  • ঠিক তোমার মতো
  • ২০২৬-০৪-১৮ ০৮:২৯:৫২
image

ভালোবাসা নয় , 
ভালোবাসার ভান চেয়েছিলে তুমি । 
আমি ভুল করে তোমাকে ভালোবাসা দিয়ে ফেলেছিলাম ।
 
স্নেহের বন্ধন নয় ,  
স্বার্থের আলিঙ্গন চেয়েছিলে তুমি । 
আমি ভুল করে তোমাকে স্নেহের বাঁধনে
জড়িয়ে ফেলেছিলাম । 

বন্ধু নয় , 
সময় কাটানোর সঙ্গী চেয়েছিলে তুমি । 
আমি  ভুল করে তোমাকে বন্ধু ভেবে  ফেলেছিলাম । 

সমাধান চাওনি ,
শুধু সমস্যাটুকু জানাতে চেয়েছিলে তুমি । 
তোমাকে সমস্যা মুক্ত করাটা আমি অধিকার ভেবে ফেলেছিলাম । 

আসল নয় , 
একটা লোক দেখানো নকল সম্পর্ক চেয়েছিলে তুমি । 
বুঝতে না পেরে আমি নিজের দোষ খুঁজতে 
শুরু করেছিলাম । 

আমাকে নয় ,  
ঠিক তোমারই মতো একজন সঙ্গী চেয়েছিলে তুমি । 
অনেক খুঁজে আমি তাই একটা মুখোশ 
কিনেছি , হুবহু তোমার মতো ।