টু ম্পা পা ল

  • মনের ছল
  • ২০২৬-০৪-১৬ ১৯:৪৮:৩০
image

দিনের গায়ে রাত্রি ঢলে পড়ে 
পোড়া মনে স্বস্তি নেইতো মোটে,
গুছিয়ে রাখা পুরনো দিনের স্মৃতি 
মলিন আঁচলে দুঃখ হয়ে ফোটে।

 উদাস উদাস বিষণ্ণতায় ঘেরা 
 মন গোধূলির সূর্য ডুবার পালা, 
আঁধার বাড়ে , বাড়ে বুকের ক্ষত,
 মন যান্ত্রিক, তবুও ভীষণ জ্বালা।

শখের বসে দুঃখ কিনে ফেলি 
আসলেই কি আবেগ বেচা যায়?
আকাশ প্রিয় হোক না যতই পাখির 
 নীড় হারানো মনটা কি সুখ পায়?

একলা যখন নিজের মতো নিজে 
আচমকিতে চোখের কোণে জল,
দিনের শেষে আমার শুধু আমি 
বাকিটুকুতো ভ্রান্ত মনের ছল।