সুবর্ণা রায়

  • আ ত্মা র স ম্প র্ক
  • ২০২৬-০৪-১৬ ১৩:১১:২৭
image

আত্মার সম্পর্ক
মুছে ফেলা যায় না।
আত্মার সম্পর্ক থাকে ,
অদৃশ্য সুতোর মতো, 
যা চোখে দেখা যায় না,

হয়তো,অভিমান জমে থাকে,
কষ্ট এসে মনের দোর গোড়ায় বাসা বাঁধে।
তবু সেই বন্ধন ভাঙে না, 
শুধু নীরব হয়ে যায়।
চেনা পথে আর ফেরা হয় না,
কিন্তু সেই পথের ধুলোর গন্ধ
অবচেতনেই বুকে বাজতে থাকে।

মায়াও কখনো কমে যায় না,
প্রতিদিনের মত,পেছনে চলে যাওয়া দিনগুলো, 
রয়ে যায় চুপিসারে। 
যা  চোখে পড়ে না,
কিন্তু হৃদয়ের জানালায়  ঢেলে দেয় বিশুদ্ধ অনুভূতির উষ্ণতা।

দূরত্ব বাড়ে কেবল শরীরের,
আত্মার মিলন তো অনন্ত।
 যোগাযোগ ছিন্ন হলেও তার 
বন্ধন কখনও শেষ হয় না ।

সে রয়ে যায় অদৃশ্য আলো হয়ে,
যা নিভে গিয়েও ভিতরে ভিতরে
 জ্বলতে থাকে চিরকাল।