চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনের বিসিক উদ্যোক্তা মেলা শুরু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-১৫ ২০:২২:০৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ শুরু হয়েছে। বুধবার (১৫এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বেলুন উড়িয়ে এই মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক দেশের উন্নয়নে বিসিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে ছোট ও বড় পরিসরে কাজ করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। এসময় তিনি আম থেকে নানান ধরনের খাদ্যপণ্য তৈরির পাশাপাশি আমের আঁটি নিয়ে কাজ করারও  কথা বলেন এবং এর  উপযোগিতা তুলে ধরেন ।
বিসিক,চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সাজিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ এবং অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার। স্বাগত বক্তব্য দেন বিসিক সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিম। পরে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন
জেলা প্রশাসক কার্যালয় চত্বওে জেলা প্রশাসনের সহযোগিতায়  আয়োজিত মেলায় চাঁপাইনবাবগঞ্জের ২৫ জন  এবং জেলার বাইরের আরো ২৫ জনসহ ৫০ জন ক্ষুদ্র উদ্যোক্তার লোকজ,কারু,বাঁশ-বেতের পণ্য, আম ও আমজাত পণ্য সহ রকমারি পণ্যের ৫০টি স্টল রয়েছে। মেলায় শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, ডাইনোসর ট্রেন, জাম্পিং ফোম সহ  কয়েক ধরনের  রাইডসের ব্যবস্থা রয়েছে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত এ মেলা চলবে।