চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু হচ্ছে দ্বিতীয় আইসোলেশন ইউনিট

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-১৫ ১৯:০৩:৫১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ হাম সন্দেহে নতুন করে ৪০ জন  হাসপাতালে ভর্তি হয়েছে। জেলা হাসপাতালের ততবাবধায়ক  ডা. মশিউর রহমান বলেন, বুধবার (১৫এপ্রিল) জেলা হাসপাতালে  নতুন করে ৩৯ রোগি ভর্তি হয়েছে। এখন হাসপাতালে রেকর্ড ১০৩ জন সন্দেজনক হাম রোগি। যার বেশিরভাগই শিশু। হাম সন্দেহে প্রচুর রোগি এখনও আসছে।  ২২ শয্যার শিশু ওয়ার্ড, ডায়ারিয়া,পুরুষ ও  মহিলা ওয়ার্ডের পর হাসপাতালের চালু না হওয়া ডায়ালাইসিস ইউনিটকে আইসোলেশন  ইউনিট করেও পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে। প্রচুর রোগি আসছে। এ অবস্থায় ব্যবস্থা করে আরও একটি আইসোলেশন ইউনিট ১/২ দিনের মধ্যেই চালু করা হবে।  
অপরদিকে সিভিল সার্জন ডা. এ,কে,এম সাহাবুদ্দীন বলেন, জেলার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১ জন রোগি ভর্তি হয়েছে। এ নিয়ে পূর্বের ভর্তিসহ জেলার  সরকারি হাসপাতালগুলোতে এখন ১০৪ রোগি চিকিৎসাধীন। জেলার হাম পরিস্থিতি এখনও  ভয়াবহ।
সিভিল সার্জন কার্যালয় ও জেলা হাসপাতাল সূত্র জানায়, জেলায় হাম সন্দেহে গত জানুয়ারী থেকে এ পর্যন্ত ৭৩০ রোগি হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে ৭০২ জন শুধুমাত্র জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। শুধু জেলা হাসপাতালে এখন রেকর্ড ১০২ রোগি ভর্তি রয়েছে। জেলায় সন্দেহজনক হামে আক্রাস্ত ৬  শিশু এখন  পর্যন্ত মারা গেছে। মার্চে  সকল শিশুর মৃত্যু হয়।
এদিকে জেলা সদর,শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় গত ৫ এপ্রিল থেকে চলছে  হামের বিশেষ এমআর টিকাদান কর্মসূচী। বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত ওই ৩ উপজেলার টার্গেট ১ লক্ষ ৬৭ হাজার ২৮৭ জন শিশুর মধ্যে  ১ লক্ষ ২১ হাজার ৩১১ জনকে টিকা দেয়া হয়েছে যা প্রায় ৭৩ শতাংশ। আগামী ২০ এপ্রিল থেকে জেলার বাকী দুই উপজেলা নাচোল ও গোমস্তাপুরে টিকাদান শুরু হবে।  এদিকে এ পর্যন্ত  জেলা থেকে পাঠানো ১৭৩ জনের নমুণা পরীক্ষা করে  ৪৩ জন পজিটিভ পাওয়া গেছে।