চৈত্রের কাঠফাটা রোদ্দুর
ওষ্টাগত প্রাণ তৃষ্ণায় সমুদ্দুর,
মাঠের উপর এলিয়ে একফালি মেঘ
রক্ত পলাশের ডালে ক্লান্ত পাখিদের উদ্বেগ।
তাকিয়ে ভাবে উদাস পথিক
এ-বেলা আর পা চলে না সঠিক,
তবু থামা দায় যেতে হবে অনেক দূর
কে যেন তাড়া দেয় লাগায় তোড়জোড়।
ক্লান্তি অবসন্নতা করে ভার
পথিক আর কত পথ হবে পার,
জীবনটা কাটিয়ে দিলে পথের পর
এবার তো তুমি নাও বিশ্রাম নাও অবসর।
কে শোনে কার কথা
লক্ষ্য বিহীন গন্তব্যের আকুলতা,
ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে চৈত্রের ঝরাপাতা
বুকের গভীরে শৈশবে ফিরে যাবার আকুলতা।
মাঝে মাঝে ঝোড়ো হাওয়ার তীব্রতা
জানান দিয়ে যায় আগমনী বৈশাখী বারতা,
জীর্ণ পুরাতন ভেঙ্গে গেয়ে উঠে নবীনের আহ্বান
নব প্রভাতে নুতন সূর্য্যেদয়ে হোক নুতনের জয়গান।