পীরগঞ্জ উপজেলা সেনুয়া অগ্রদূত পাঠাগারের উদ্দেগ্যে নব বর্ষ (১৪৩৩) উদযাপন

  • মাসুদুর রহমান মাসুদ
  • ২০২৬-০৪-১৪ ১৯:৫৬:০৫
image

পীরগঞ্জ ( ঠাকুরগাঁও)  প্রতিনিধিঃ ঠাকুর গাঁও পীরগঞ্জ উপজেলায় ১৪ এপ্রিল( সোমবার) ১ লা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে  সেনুয়া অগ্রদুত পাঠাগারের উদ্দেগ্যে পান্তা ভাত ও পাঠচক্র অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অগ্রদুত পাঠাগারের আমন্ত্রণে পীরগঞ্জ উপজেলা সাহিত্য পরিষদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।পাঠাগারের সভাপতি মোঃ সবুজ আলীর সভাপতিত্ত্বে সকাল ১১ টায় পাঠাগার কক্ষে  প্রথম পর্বে আলোচনা, গান ও কবিতা আবৃত্তির মধ্যে অনুষ্ঠান শুরু হয়, পরে পান্তা ভাতের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন  করা হয়। অনুষ্ঠানে   উপস্থিত ছিলেন পীরগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি মুসা সরকার, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ সভাপতি জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ছবিলাল, সাংগঠনিক  সম্পাদক সজিব, পাঠাগারের উপদেষ্টা মোঃ কামরুজ্জামান, মোঃ সাহেব আলী সহ পাঠাগারের অন্যান্ন  সদস্য বৃন্দ।