কুমিল্লার দাউদকান্দি উপজেলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীত পাশে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে খাদে পড়ে যায়। ট্রাকটির ওপর থাকা ১৩ জন যাত্রী এতে নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জন অজ্ঞাতপরিচয় পুরুষ নিহত হন এবং আহত হন আরও ৬ জন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে তা স্বাভাবিক হয়ে আসে।
কী-ওয়ার্ড: দাউদকান্দি দুর্ঘটনা, ট্রাক খাদে,সড়ক দুর্ঘটনা