মির্জাপুরে সেনেটারি ইন্সপেক্টরের হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

  • শিলা আক্তার,
  • ২০২৬-০৪-১৩ ২২:৪২:৫৮
image

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে সেনেটারি ইন্সপেক্টর ইসরাত জাহান কর্তৃক নিরীহ ব্যবসায়ীদের মিথ্য মামলা দিয়ে হয়রানি ও চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লাল মিয়া নামে এক ভুক্তভোগী ব্যবসায়ী।
সোমবার বেলা ১১ টার দিকে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, লাল মিয়ার স্ত্রী মরিয়ম বেগম, মামলার স্বাক্ষী আলহাজ উদ্দিন, সবজি ব্যবসায়ী শামছুল হোসেন ও গোলাম মোস্তফা।
সংবাদ সম্মেলনে লাল মিয়া জানান, তিনি উপজেলার ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের বাসিন্দা। উপজেলার গোড়াই কাঁচাবাজারে তিনি ছোট আকারে মুদি দোকান করেন। সেনেটারি ইন্সপেক্টর ইসরাত জাহান প্রায়ই ওই এলাকায় গিয়ে ব্যবসায়ীদের লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্র দেখার অজুহাতে টাকা দাবি করেন। চাহিদামত টাকা দিতে না পারলে মামলার ভয় দেখান।
গত কয়েক মাস পূর্বে লাল মিয়ার দোকানে গিয়ে তিনি লাইসেন্স চান। দেখাতে না পারায় ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তার দোকান থেকে অবিক্রিতা ডাল সংগ্রহ করে নিয়ে যান এবং তিনি টাকার মামলা করার ভয় দেখান। কিছুদিন পরে লাল মিয়া জানতে পারেন তার বিরুদ্ধে ইসরাত জাহান খাদ্য নিরাপত্তা আইনে মামলা করেছেন। এই মামলায় ওই এলাকার এক ব্যবসায়ী আলহাজ উদ্দিনের নাম তাকে না জানিয়ে স্বাক্ষী হিসেবে দেওয়া হয়েছে। 
মামলার স্বাক্ষী আলহাজ উদ্দিন বলেন, লাল মিয়া কখনো ডাল বিক্রি করেননি। বাড়ির গরুর জন্য দোকানে রাখা ডাল ইসরাত জাহান নিয়ে যান। পরে জানতে পারি লাল মিয়ার নামে মামলা হয়েছে। ইসরাত জাহানের সাথে আমার কোন কথা না হলেও তিনি স্বাক্ষী হিসেবে আমার নাম দিয়েছেন। আমরা এই দুর্নীতিবাজ কর্মকর্তার শাস্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি করছি।
সেনেটারি ইন্সপেক্টর ইসরাত জাহান বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে অভিযুক্ত হওয়া দুঃখজনক। ব্যবসায়ী লাল মিয়ার সাথে আমার কোন পূর্ব শত্রæতা নেই। আমি আইনি পদক্ষেপ দিয়েছি। ব্যবসায়ীদের নিকট টাকা দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ থেকে বাচতে তারা এসব কথা বলছে।