তুমি ছাড়া আমি চাই না বাঁচতে
প্রেমহীন হাজার বছর,
তোমারই বুকে জীবনও সাজাই
তোমারই বুকে হবে কবর।
এই যে হৃদয় বারে বারে কয়
তুমি শুধু আমার আর কারো নয়,
জানবে পৃথিবী জানবে সবাই
এই প্রেম কত যে সুন্দর,
তুমি ছাড়া আমি চাই না বাঁচত
প্রেমহীন হাজার বছর।
একটু সময় আরো যদি বেশি পাই
আরো একদিন যদি আমি বেঁচে যাই,
বলবো তোমাকে ভালোবাসি
ভালোবাসা হয়ে যাবে অমর,
তুমি ছাড়া আমি চাই না বাঁচতে
প্রেমহীন হাজার বছর,
তোমারই বুকে জীবনও সাজাই
তোমারই বুকে হবে কবর।