ন ন্দি নী আ র জু

  • ফেরা
  • ২০২৩-০৯-১১ ২৩:১৪:৫০
image

সব কিছু অনিবার্যই ছিলো এই চলে যাওয়া --- 
সময়ের বাক্স খুলে দেখেছি, অচল মুদ্রার এপিঠ ওপিঠ। 
যত্নের খোঁদাইচিত্রে নিরপিত ছন্নছাড়া ধুলোর আস্তর।

নতমুখ কল্পনার সব টুকরো দাগে মুহুর্ত বদল
বেহিসেবী দিন-রাত,
অতীত নিংড়ে জেগে থাকে --
রক্ত-নীলার মতো উজ্জ্বল অপলক।
হয়তো রোমন্থনে বাতুলতা ঘিরে শূন্য আয়োজন, 
অঢেল দূরত্ব।

সেই ডাক নাম, পেরিয়ে এসেছে বহুযুগ ... 
বহু সৃষ্টির ভ্রান্তি! 
তঞ্চক-রাতের আঁধার ছুঁয়ে নিঃশব্দ;
তবুও ---
গহনের ডাকে চোরাবালির ধূসর হাতছানি।
 
একাকিত্বে কেবলই চেতনার বিবর্ণ রক্তক্ষরণ, 
ফিরবো না বলেই হয়তো ফেরা হয় না 
ধূসর কালবেলায় ...

বন্ধু আইডি: ৪৯০