চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাঠ দূর্লভপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পনেররশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হক (৭৪) ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। তিনি ওই গ্রামের আনিসুর রহমানের ছেলে। গত বৃহস্পতিবার(৯ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ১ ছেলে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার(১০ এপ্রিল) সকাল ১০টায় শিবগঞ্জ পৌর সেলিমাবাদ গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মেহেদি হাসান, বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু,তরিকুল ইসলাম, শিবগঞ্জের সাবেক পৌর মেয়র শামীম কবির হেলিম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।