দাগনভূঞা(ফেনী)প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন করিমপুর গ্রামে, পূর্বশত্রুতার জেরে
প্রতিবেশির উপরহামলায় ২জন আহত হয়েছে।এঘটনায় আহত মেজবা উদ্দিন বাদী হয়ে
জহির উদ্দিন (৩৬),জালাল আহম্মদ (৬৭), শহিদুল ইসলাম সোহেল (৪৯),ইসমাইল হোসেন আজীম (৩৮), জয়নাল আবদীন (৬৫),কামাল উদ্দিন (৬৬), মোঃ হাসান (২১),জিলু রহমান (৩৯)কে আসামী করে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়।গত বুধবার ( ৮ এপ্রিল) বিকেলে
জহির উদ্দিন,জালাল আহম্মদ, শহিদুল ইসলাম সোহেল, ইসমাইল হোসেন আজীম, জয়নাল আবদীন,কামাল উদ্দিন, মোঃ হাসান,জিলু রহমানরসহ মামলার ১ নং স্বাক্ষী ও জখমী আবু সাঈদ ফসলী জমির গম কেটে বাড়ি আনার সময় পথরোধ করে। পূর্ব শত্রুতার জেরে লাঠি-সৌঠা দিয়ে বেদম পিটিয়ে মারধর করে। তাৎক্ষনিক স্বাক্ষীর ডাক-চিৎকারে মামলার বাদী মেজবা উদ্দিন বসত ঘর থেকে ছুটে গিয়ে ঝগড়া থামাতে চেষ্টা করিয়া ব্যর্থ হয়ে তার হাতে থাকা আই-ফোন এলিভেন মোবাইল থেকে জুরুরি নাম্বারে কল দিতে ই আসামীরা ক্ষিপ্ত হইয়া বাদীর মোবাইল হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে।বাদীর মানি ব্যাগে থাকা নগদ ৩,০০০/- এবং ব্যাংক কার্ড টানা-হেচড়া করিয়া ছিনিয়ে নিয়ে যায়।
আসামীদোর হাতে থাকা দেশীয় অস্ত্র দামা, রড় দিয়ে বাদীর মাথায় হত্যার উদ্দেশ্যে কোপ দিয়ে থাকে।এবং তাদের হাতে থাকা লাঠি-সৌঠা দিয়ে এলোপাতাড়ি ভাবে শরীরের বিভিন্ন অংশে আঘাত করিয়া ফুলা-জখমে সৃষ্টি করিলে বাদী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়িয়া যাই। প্রতিবেশীরা আগাইয়া এসে আসামীদের কবল হতে বাদীকে উদ্ধার করে চিকিৎসার জন্য দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসী বেগম বলেন মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলমান আছে। আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে ।