সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরে হাতীবান্ধা এলাকার জোড়াখাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী।
জানা যায়, প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যের এ খাল পুনঃখনন প্রকল্পে মোট ৫১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় জলাবদ্ধতা নিরসন ও কৃষি কার্যক্রমে সুবিধা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, বিএনপির সহ-সভাপতি মো. আকবর হোসেনে,যুবদলের আহবায়ক ফরহাদ ইকবালসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব আনোয়ার কবিরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছিল। পুনঃখনন কাজ শেষ হলে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা কমবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এই খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।