চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে আরও ২৬ রোগি হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে জেলায় এখন ভর্তি রোগি ৬৯। এনিয়ে গত জানুয়ারী থেকে এ পর্যন্ত জেলার ৪৬২ জন হাসপাতালে সন্দেহজনক (সাসপেকটেড) হামের রোগি হিসেবে ভর্তি হয়েছে যাদের বেশিরভাগই শিশু। এদের মধ্যে ৪ জন শিশু জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বাকী ২ শিশু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ডের পর সেখানে মারা গেছে। সকল মৃত্যুর ঘটনায় মার্চ মাসের।
জেলা হাসপাতাল সূত্র জানায়, জানুয়ারী থেকে এ পর্যন্ত ভর্তি রোগির সংখা ৪৪৬ জন। যার মধ্যে মঙ্গলবার(৭ এপ্রিল) ভর্তি হয়েছে ২২ জন। জেলা হাসপাতালে ভর্তি রোগি এখন ৬৫। রোগি ভর্তির চাপ এখনও অব্যহত রয়েছে।
সিভিল সার্জন ডা. এ,কে,এম সাহাবুদ্দীন বলেন, জেলা থেকে এ পর্য়ন্ত সন্দেহজনক ১০১ জনের নমুণা পরীক্ষা করে ৩৯ জন পজিটিভ পাওয়া গেছে(কনফার্ম) যা পরীক্ষার প্রায় ৪০ শতাংশ। সন্দেহজনক ৬ মৃত্যুর কোনটি কনফার্ম হামের রোগি নয়। তবে তাদের মাত্র ১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে সিভিল সার্জন আরও বলেন, আরও কয়েকটি মৃত্যু নিয়ে জনমনে সন্দেহ থাকলেও বিশ^ স্বাস্থ্য সংস্থা(হু) সেগুলো সন্দেহজনক মৃত্যুর তালিকায় রাখে নি।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার নতুন করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও গোমস্তাপুরে ১ জন রোগি ভর্তি হয়েছে। এনিয়ে জেলায় জানুয়ারী থেকে ৪৬২ জন রোগি ভর্তি হয়েছে। সিভিল সার্জন ডা. এ,কে,এম সাহাবুদ্দীন বলেন, জেলা থেকে এ পর্য়ন্ত সন্দেহজনক ১০১ জনের নমুণা পরীক্ষা করে ৩৯ জন পজিটিভ পাওয়া গেছে(কনফার্ম) যা পরীক্ষার প্রায় ৪০ শতাংশ। সন্দেহজনক ৬ মৃত্যুর কোনটি কনফার্ম হামের রোগি নয়। তবে তাদের মাত্র ১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে সিভিল সার্জন আরও বলেন, আরও কয়েকটি মৃত্যু নিয়ে জনমনে সন্দেহ থাকলেও বিশ^ স্বাস্থ্য সংস্থা(হু) সেগুলো সন্দেহজনক মৃত্যুর তালিকায় রাখে নি।
]এ দিকে জেলার সদর,শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় হামের বিশেষ টিকাদান চলছে। রোববার চালু হওয়া এ কর্মসূচীতে মানুষের আগ্রহ প্রচুর। মঙ্গলবার পর্যন্ত ৩১ হাজার ৮২৪ শিশু টিকা নিয়েছে। জেলার ১ লক্ষ ৬৭ হাজার ২৮৭ রোগিকে এ টিকা দেয়া হবে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয় সূত্র।