মহেশখালীতে দ্রব্যের মূল্য স্থিতিশীলের লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট,অর্থ

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৬-০৪-০৭ ২১:০৬:৫২
image

মহেশখালী কক্সবাজার 
মহেশখালী উপজেলা মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজার ও বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট, ১ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান।
০৭ এপ্রিল (মঙ্গলবার) বিকালে মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজার ও বড় মহেশখালী ইউনিয়নের নতুনবাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন-
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  ও  বিজ্ঞ  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 
মোঃ আবু জাফর  মজুমদার  এর  ভ্রাম্যমাণ 
 আদালত। 
এ সময় বাজারের বিভিন্ন দোকানে অবৈধভাবে তেল মজুদ রয়েছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া ফুটপাত দখল এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা,মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অভিযোগে ১ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ১৫ হাজার টাকা  অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও যেসকল দোকান অবৈধভাবে রাস্তার জায়গা মালামাল দ্বারা দখল করে রেখেছেন তাদেরকে বিশেষভাবে সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে ছিলেন- 
মহেশখালী থানার এস আই কাজল দাশ এর নেতৃত্বে মহেশখালী থানা পুলিশ একটি চৌকস টিম, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং আনসার সদস্য।  
সহযোগিতায় ছিলেন-মহেশখালী উপজেলা (ভূমি) অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নাজির  ইন্দ্রজিত পাল,মুহাম্মদ মাঈনুল হাসান।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ আবু জাফর মজুমদার বলেন- 
বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জনস্বার্থে এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে। বাজারে যেসকল ব্যবসায়ী অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা সম্প্রসারণ করেছে তাদেরকে বিশেষভাবে সতর্ক করা হয়।