গোমস্তাপুরের ধানক্ষেত থেকে নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার,ধর্ষণের পর হত্যা বলে ধারণা পুলিশের

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-০৫ ২০:৩৪:৫২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে  দু’দিন যাবৎ নিখোঁজ শরিফা খাতুন নামে ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গোমস্তাপুরের  বাঙ্গাবাড়ী ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। রোববার (৫এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে গোমস্তাপুরের আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রাম সংলগ্ন বিজলির বিল এলাকার একটি ধানক্ষেত থেকে প্রায় অর্ধগলিত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার হয়। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। শিশুটি ধর্ষণের শির্কা হয়েছিল বলেও পুলিশের ধারণা।  এ ঘটনায় শিশুর দুলাভাই অন্তর নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার(৩মার্চ) পরিবারের সাথে নাদেরাবাদ এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে আসার পর বিকেলের দিকে নিখোঁজ হয় শরিফা। পরদিন গত শনিবার(৪মার্চ) এ ঘটনায় তার দাদা  আব্দুল করিম গোমস্তাপুর থানায় নিখোঁজ ডাইরি করেন। এরপর পুলিশ মেয়েটির খো্জঁ শুরু করে এবং মেয়ের দুলাভাই গোমস্তাপুরের বোয়ালিয়া  ইউনিয়নের লালাপুর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে অন্তরকে (২৫) সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে রোববার মরদেহ উদ্ধার হয়।
গোমস্তাপুর থানার অর্ফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের পর  প্রথমে মাথায় আঘাত ও পরে শ^াসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর নিশ্চিত কারণ ও ধর্ষণের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।  ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে ও মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।