শা হ না জ পা র ভী ন মি তা

  • পনেরো বাই বিশ ফিটের ঘর
  • ২০২৬-০৪-০৪ ১২:২৩:১১
image

পনেরো বাই বিশ ফিটের ঘরটি 
সকাল থেকে গভীর রাত 
চুপিচুপি আমার কথা শোনে,
আমার সুখ আমার অসুখের 
আনন্দ বেদনার কাব্য বোনে। 

নিশ্চুপ চোখের জল 
উচ্ছল নৃত্যের ছল,
গগন বিদারী চিৎকার 
অস্ফুট প্রেমের শীৎকার।

সবই সে শুনছে দেখছে 
বুঝছে আমায় গভীর অনুভবে,
সে যেনো আমার প্রেমিক 
আগলে রাখছে দিগ্বিদিক। 

নীরব সময় একলা ঘর
কেউ নেই আপন তোমার পর।