রত্ন পরিবার সম্মাননা ও ফ্যামিলি কার্ড ছাতা

  • এএইচএম নোমান
  • ২০২৬-০৪-০৩ ২২:৫২:৩২
image

লক্ষীপুর জেলার আলেকজান্ডার,‘নবীন প্রবীন ভাবনা কেন্দ্র ’আয়োজিত রত্ন যুগল পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। পিতা প্রতিথযশা ডাঃ মোছলেহ উদ্দিন এবং তার সহধর্মীনি মৌছফেকা জাহান মাহমদুরের দুই পুত্র ও দুই কন্যা উচ্চ ডিগ্রীসহ ডাক্তার ও এক প্রকৌশলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাবনা কেন্দ্রের আহŸায়ক রাজনীতিক সামাজিক আলহাজ¦ মোঃ কামাল উদ্দিন। সঞ্চলনা করেন বীর মুক্তিযোদ্ধা ও সমাজ পরিবর্ত্তন সংগঠক জনাব মোঃ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে সকলকে ফুল দিয়ে বরণ, ছাত্র-ছাত্রীদেরকে চকলেট, সকলকে কলা-মিষ্টি প্যাকেট ও কৃতি পরিবার সদস্যদেরকে ক্রেষ্ট প্রদান ছিল আনন্দ ঘন উচ্ছ¦লতা। 
চিকিৎসক-সমাজ-হিতৈষী পিতা ভাবনা কেন্দ্রের সংবর্ধনা প্রদানকে তাঁর অনন্য প্রাপ্তি আখ্যায়িত করে ভবিষ্যতে এর চিন্তা চেতনার সাথে থাকবেন, প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্য দেন। প্রীতি ভাই বোনদের পক্ষে ডাঃ মাসুদ জাহান মাহমুদ বিসিএস (স্বাস্থ্য) জ্ঞানচর্চা, লিখা পড়ায় একাগ্রতা, সমাজ সেবায় তাঁর ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগিয়ে যাওয়ার প্রেরণামূলক বক্তব্য দেন। এক পর্যায়ে ‘রোগীর লাইন লম্বা দেখতে চান? না, স্বাস্থ্যবান সমাজ চান প্রশ্নের উত্তরে শেষ রোগী পর্যন্ত চিকিৎসা সেবা দিবেন বলে জানান’। রতœ পরিবারের উপস্থিত অন্য সদস্যরা হলেন ডাঃ ফৌজিয়া জাহান মৌরিন, ডাঃ ফাহিমা জাহান জিনান ও ইঞ্জিনিয়ার ফাহিম জাহান মাহমুদ।
দৈনিক নয়া দিগন্তের স্থানীয় সংবাদ দাতা ভাবনা কেন্দের সদস্য জনাব রেজাউল হক কুরআন তিলাওয়াত এবং  উন্নয়ন সহযোগী ও সাবেক কমিশনার মিনা মজুমদার গীতা পাঠ করেন। কেন্দ্রের অন্যতম সদস্য বি আর ডিবি’র সাবেক উপপরিচালক জনাব আবদুল অদুদ ও স্থানীয় গণ গ্রন্থাগারের পরিচালক নাসিন উদ্দিন, অনবদ্য পাঠাগার প্রেমী মোঃ নাছিরের মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত পরিচালনা করেন রামগতি উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা আবদুর রহিম। একই সঙ্গে তিনি নৈতিক মূল্যবোধ, সৎ সমাজ ব্যবস্থা-কল্যাণ চিন্তার উৎকর্ষতা গ্রামে ও দেশে ছড়িয়ে দেয়ার আহবান জানান। 
বিশেষ বক্তব্যে উপজেলা বিএনপি সভাপতি সমাজ সংগঠক মোঃ জামাল উদ্দিন এ ধরনের মানবিক-সামাজিক চিন্তা ভাবনা কেন্দ্রীক উদ্যোগকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের সার্বিক যে কোন সহযোগিতা ও সহ-যাত্রায় থাকার তাঁর দৃঢ়তা প্রকাশ করেন। 
আলেকজান্ডার হাই স্কুলের প্রাক্তন শিক্ষক জনাব মনিরুল হক বিএসসি, রতœ পরিবারের পিতাসহ সকলের গর্বিত ওস্তাদ। তিনি নির্মল পরিবেশ, স্থানীয় পরিবর্ত্তন ও জ্ঞান সমৃদ্ধ পূর্বাপর স্মৃতি অভিজ্ঞতায় ভবিষ্যৎ সমাজ গড়াকে এগিয়ে নেয়ার আহŸান জানান। একই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম ফিরোজ এই অনুষ্ঠানকে, একটি মাইল ফলক উল্লেখ করেন, একই সঙ্গে এই স্কুলেরই ছাত্র জনাব এএইচএম নোমান গুসি আর্ন্তজাতিক শান্তি পুরস্কার অর্জন-কৃতিত্বের কথা জানান। আলেকজান্ডার উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালের (১৯৭২) প্রথম বিজ্ঞান শিক্ষক এবং বৃহত্তর রামগতি উপজেলার প্রথম (১৯৭৬) এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য)’র ডাঃ রাজিয়া বেগম, নবীন অধ্যাপক মোঃ রায়হান ভাবনা কেন্দ্রের মুক্ত চিন্তার সূত্র কথা ও জনাব নোমানের ‘মাতৃবন্ধু’ নামে খ্যাতি অর্জন, প্রাথমিক স্কুল প্রধান শিক্ষক সেলিনা বেগম রতœদের শ্রেণীকাল বুদ্ধিমাত্তার স্মৃতি, শিক্ষক কোহিনুর ইয়াসমিন, মুন্সি হাবিব উল্যাহ, ইকবাল হোসেন শাহাজাদা, বালুর চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছালাম, গোলাম সারওয়ার জিন্দেগীর প্রমুখ সামাজিক অবক্ষয় রোধে প্রাণবন্ত বক্তব্য রাখেন। চর-সীতার ডাঃ তোহ্ফা-ই-আইউব মহিলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ প্রদীপ দাশ বর্তমান অধ্যক্ষ আবদুল মান্নান রাসেল, আবদুল হাদী কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মোঃ হেলাল উদ্দিন, অধ্যাপক মোঃ ইয়াছিন, নবীন ভাবনার মোঃ মেহেদী হাসান মোল্লা, বৃহত্তর নোয়াখালী জেলার রামগতি চৌহদ্দির স্কুল কলেজ ছাত্র-ছাত্রীসহ স্থানীয় ও ঈদ উপলক্ষ্যে বাড়ীতে আসা সকলের মিলন মেলা। ভবিষ্যৎ সমাজ গড়ার ভাবনা কথায়, ‘মাথায় ভালো কাজ করার ঝড়’ নিয়ে উপস্থিতি, ভিন্নধর্মী এই অনুষ্ঠান আয়োজকদেরকে সাহসিত করে তুলেছেন। সর্বস্তরের নাগরিক, শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিনিধিত্বমূলক হল ভর্তি ছিল এই অনুষ্ঠান। ২৪ শে মার্চ ২০২৬ স্থান: রামগতি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স।
বিশেষ অতিথি, আলেকজান্ডার কলেজে (বর্তমান আ.স.ম আবদুর রব কলেজ) প্রতিষ্ঠাকালীন (১৯৭২) প্রথম  শিক্ষার্থী সংগঠক-হিসাব ও অফিস ব্যবস্থাপক আজকের প্রবীন জনাব ফছিউল আলম তাঁর বিসিএস (প্রশাসন) এক কন্যা ও তাঁর জামাতা বিদেশে পিএইচডিরত-প্রশান্তি বোধ করেন। তিনি বর্তমান প্রজন্মের স্থানীয় সকলকে গণকল্যাণী হয়ে পরিবর্তেনের ভাবনা চিন্তার অংশী হওয়ার কথা বলেন। স্থানীয় শিক্ষাগ্রাম, ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আহŸায়ক ও র্ডপ’র প্রতিষ্ঠাতা প্রধান অতিথি জনাব এ.এইচ.এম নোমান একটি খোলা ছাতা প্রতীককে বর্তমান সরকারের প্রবর্তিত ‘ফ্যামিলি কার্ড’ এবং ছাতার ডান্ডিকে ‘নিরাপত্তা খুটির মা’ উদাহরণ দিয়ে দারিদ্র্য বিমোচনে স্বাস্থ্য কার্ড, শিক্ষা কার্ড, আবাসন, কর্মসংস্থান, সঞ্চয় ও পরিবেশ সংবলিত ‘স্বপ্ন প্যাকেজ’ সারা দেশে বাস্তবায়নের জন্য সরকার প্রধান জনাব তারেক রহমানের প্রতি আবেদন ও আহŸান জানান। যাতে দেশব্যাপী আজকের সম্মানীয় রতœ পরিবারের অনুকরণে সাম্য ও ন্যায্যতার বৈষম্যহীন সমাজ বিনির্মাণ হয়।
নবীন প্রবীণ ভাবনা কেন্দ্রে’র সভাপতি  উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানিয়ে সরকারী ও অসরকারী সকলের যার যার স্থান থেকে দায়বদ্ধতা ও জবাবদিহিতায় আজকের মত একত্রে থেকে কাজ করার অঙ্গীকার জানিয়ে সভা শেষ করেন। 
জানা যায়, ভাবনা কেন্দ্রের এক মূল্যায়ন বৈঠকে ভবিষ্যৎতের স্থানীয় ১. স্কুল, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কমিটি ২. উৎপাদন যেমনঃ মাছ, মুরগী, গোবাদিপশু (মামুগ) উদ্যোক্তাদের গণমুখী, কর্মসংস্থান ও সম্প্রসারণ এবং ৩. পিছিয়ে রাখা জনগোষ্ঠীর নিরাপত্তা জাল আওতায় সরকারের ক. মাতৃত্ব ও শিশু, খ. বয়স্ক, গ. বিধবা ও   ঘ. প্রতিবন্ধী ইত্যাদি সহায়তা কর্মসূচির কার্যকরিতা এগিয়ে নেয়াসহ গণ-গন্থাগারকে আরো প্রাণবন্ত উন্নয়নে এগিয়ে নেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়।