মহেশখালী কক্সবাজার
মহেশখালী উপজেলা কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপে প্যারাবন কেটে ৫ হাজার একর বনভূমি দখল ও গাছ নিধন: এর অভিযোগে ৫ শত কোটি টাকার পরিবেশগত ক্ষতির দাবি করে ৩০ জনের বিরুদ্ধে ২ এপ্রিল মহেশখালী থানায় মামলা করেছে বন বিভাগের ঘটিভাঙ্গা বিট কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) বিভাষ কুমার মালাকার।
মামলায় আসামীদের মধ্যে রয়েছে কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৩ ইউপি সদস্য জামাত আওয়ামী লীগ ও বিএনপির নেতা সহ ৩০ জন।
৫ শত কোটি টাকার পরিবেশগত ক্ষতির দাবি করে মামলায় আসামী হলেন-
কক্সবাজার চকরিয়া উপজেলার দুলহালিপাড়া ০৮ নং ওয়ার্ডের আব্দুল মান্নান এর পুত্র মুবিনুল ইসলাম (২৮),
চকরিয়া ৪ নং ওয়ার্ডের চরপাড়া এলাকার বাদশা মিয়ার পুত্র মোঃ মারুফুল ইসলাম (২০),
কুতুবজোম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ ছিদ্দিক রিমন (৩৫)
মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম আনোয়ার পাশা চৌধুরীর পুত্র মোস্তফা আনোয়ার চৌধুরী (৪২)
বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার আমিন শরীফ এর পুত্র মোঃ শমসের (৩৫),
মহেশখালী উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক
সাজেদুল করিম (৪৫),
মহেশখালী পৌর এলাকায় জামাত নেতা সৈয়দুল হক সিকদার (৬৩),
মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম আনোয়ার পাশা চৌধুরীর পুত্র মহসিন আনোয়ার (৫০),
কুতুবজোম সোনাদিয়া এলাকার মৃত এখলাছুর রহমানের পুত্র অত্র ওয়ার্ডের ইউপি সদস্য
একরামুল হক (৪০),
মহেশখালী পৌরসভা সাবেক মেয়র মকছুদ মিয়ার ছোট ভাই যুবদল নেতা কাইছার সিকদার (৪৫),
কুতুবজোম ঘটিভাঙ্গা এলাকার ঠান্ডা মিয়ার পুত্র
কালু মিয়া (৪০),
মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন এর ছোট ভাই মোহাম্মদ শাহেদ (৩০), মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি
ডাঃ আমজু (৫৫), কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবি আলম (৪৫),কুতুবজোম ঘটিভাঙ্গা এলাকার অলি আহমদ এর পুত্র ওসমান আলী,মহেশখালী উপজেলা শ্রমিক লীগের সভাপতি
জসিম উদ্দিন (৩১), কুতুবজোম ঘটিভাঙ্গা এলাকার এজাহার মিয়ার পুত্র
মোহাম্মদ আমিন (৫০),সোনাদিয়া দ্বীপের সাবেক মেম্বার মৃত আবদুল গফুরের পুত্র ইমতিয়াজ উদ্দিন নকিব, (৩২),বড় মহেশখালী জাগিরাঘোনা এলাকার আবদুল মন্নান এর পুত্র নজরুল ইসলাম (৩২),কুতুবজোম ঘটিভাঙ্গা এলাকার রশিদ মিয়ার পুত্র
সাজ্জাদ (৪০), কুতুবজোম নয়াপাড়া এলাকার আবদুল গফুর এর পুত্র জামাত নেতা নাজিম উদ্দিন (৪৫),কুতুবজোম নয়াপাড়া এলাকার ফোরকান আহমদ এর পুত্র অত্র ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন (৫০), বড় মহেশখালী ফকিরাঘোনা এলাকার বদইড্রো পুত্র
শামশুল আলম (৫০), কুতুবজোম নয়াপাড়া এলাকার সাবেক মেম্বার মৃত বাদশা মিয়ার পুত্র আবদুর রহিম (৪২),কুতুবজোম বুজরুক পাড়া এলাকার মৃত ওমর আলীর পুত্র উপজেলা যুবলীগ নেতা আব্বাস মিয়া (৪৪),কুতুবজোম ঘটিভাঙ্গা এলাকার মৃত আবু ছৈয়দ এর পুত্র উপজেলা আওয়ামী লীগের নেতা নুরুল আমিন খোকা (৪৭), কুতুবজোম ঘটিভাঙ্গা এলাকার আজিজুর রহমান এর পুত্র আজিজুল হক (৪৩), বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার সিকদার আলীর পুত্র নুরুল আজিম (৪২), এবং কুতুবজোম ঘটিভাঙ্গা এলাকার মোস্তাক মিয়ার পুত্র কুতুবজোম ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ রফিক (৫৫), মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুলতানা বলেনসোনাদিয়া দ্বীপে বনভূমি দখল ও প্যারাবন নিধন: ৫ শত কোটি টাকা পরিবেশগত ক্ষতির দাবি করে বন বিভাগের পক্ষ থেকে ৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।
আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান পরিচালনা করা হবে।