সাতক্ষীরার শ্যামনগরে মধু আহরণ মৌসুমের উদ্বোধন

  • এস এম মহিদার রহমান, সাতক্ষীরা :
  • ২০২৬-০৪-০১ ১৯:১৪:২৩
image
সাতক্ষীরার শ্যামনগরে মধু আহরণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাতক্ষীরা রেঞ্জ, পশ্চিম বন বিভাগ, খুলনার,আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মধু আহরণ মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরা জামায়াতের ইফতার মাহফিল
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করে মধু আহরণ কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি আরও বলেন, বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার, বিশেষ করে বনদস্যুদের দৌরাত্ম্য কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষণ কর্মকর্তা ইমরান আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আখতার, পুলিশ সুপার সাতক্ষীরা, মোঃ আরেফিন জুয়েল, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক, এইচ এম রহমাত উল্লাহ পলাশ, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়, মোঃ মনিরুজ্জামান, বিভাগীয় বন কর্মকর্তা পশ্চিম বন বিভাগ খুলনা এর,এ জেড এম হাছানুর রহমান।
এসময় উপস্থিত অতিথিরা বলেন, সুন্দরবনের মধু দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ এবং এটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে মধু আহরণ মৌসুমের উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর বন বিভাগের অনুমতি নিয়ে মৌয়ালরা দলবদ্ধভাবে সুন্দরবনের নির্ধারিত এলাকায় মধু সংগ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
প্রতি বছর নির্দিষ্ট সময়ের জন্য বন বিভাগের তত্ত্বাবধানে সুন্দরবনে মধু আহরণের অনুমতি দেওয়া হয়। এতে একদিকে যেমন স্থানীয় মানুষের জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি হয়, অন্যদিকে রাষ্ট্র পায় রাজস্ব। তবে মৌসুমজুড়ে মৌয়ালদের বাঘসহ বিভিন্ন প্রাকৃতিক ঝুঁকি মোকাবিলা করে কাজ করতে হয়, যা তাদের জীবনের জন্য বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন।