চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৯ কেজি গান পাওডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-৩০ ২১:৩০:৩৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে  ৯ কেজি ১৫০ গ্রাম গানপাওডার  সদৃশ গুড়া পদার্থ ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। তবে অভিযানে কেউ আটক হয় নি।
র‌্যাব জানায়, গত রোববার(২৯মার্চ) রাত ১১টার দিকে ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথানীপাড়া গ্রাম সংলগ্ন ৪ নং বেড়িবাঁধ এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়। পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪টি পৃথক পলিথিনের ব্যাগের  মধ্যে দুটি ব্যাগ হতে ২ কেজি ৭০০ গ্রাম ও  ৩ কেজি কালো রং এর,  পৌনে   ৩ কেজি সাদা রং  এর এবং ৭০০ গ্রাম ধুসর রং এর গান পাওডার সদৃশ গুড়া পদার্থ, একটি প্লাষ্টিকের বাজার করা ব্যাগের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি ২০০ গ্রাম কাচের টুকরা, ৪০০ গ্রাম লোহার পেরেক, একটি পলিথিন ব্যাগে রাখা ৩০টি জর্দার কৌটা,১০টি লাল রং এর স্কচটেপ এবং ১৫টি গ্যাস লাইটার জব্দ হয়।
সোমবার(৩০ মার্চ) সকাল ১০টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাই নবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযানে জব্দ মালামাল নাশকতা সৃষ্টির জন্য দূস্কৃতিকারীরা ওই স্থানে  সংরক্ষণ করে ছিল বলে ধারণা করা হচ্ছে।   এ  ঘটনায় শিবগঞ্জ থানায়  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।