প্র দী প গু প্ত

  • অপরিচিতা
  • ২০২৬-০৩-৩০ ১২:২১:০৯
image

একথা বলার মতো ধৃষ্ট আমি নই
সেই সে আবিষ্কারের ক্ষণে
এসে দাঁড়িয়েছিলে মুখোমুখি
দেখা হয়েছিলো, একথা সত্য
চেনা হয় নাই।  সেও অসত্য নয়।

সে মুহূর্তে বনমল্লিকার সুগন্ধবহ
শীতল সমীরণে তোমার প্রভায়
মুগ্ধ আমি, অস্ফুটবাক। 
কিন্তু নির্বাক নই।
মৃদুতর শব্দে জানলাম পরিচয়
বুঝিলাম তুমি অন্য কারো
আমার নও।

স্পর্শ ছিলো না
অভিনয়টুকুও দেখিনি সে দেখায়
মনে হয়েছিলো বুঝি নীল সামিয়ানার নীচে
চন্দ্রাতপের মধ্যমণি।

অপেক্ষায় নেই
প্রতীক্ষায় থাকবো কিনা অনন্তকাল
জানিনা এখনও

আমি যেন সেই প্লাটফর্মের মতো
যার বুক চিরে একটিবার মাত্র
হুইসেল বেজেছিলো।