সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। গত ২৮ মার্চ তিনি ঢাকা ত্যাগ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করা হবে।
এছাড়া সফরের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সিনেট চেম্বারে আয়োজিত একটি বিশেষ লেকচার অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। এ সময় নিরাপত্তা সহযোগিতা ও আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সংশ্লিষ্ট মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে সেনাপ্রধানের। এসব বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং শান্তিরক্ষা কার্যক্রমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
এই সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কী-ওয়ার্ডস:সেনাপ্রধান যুক্তরাষ্ট্র সফর,শান্তিরক্ষা স্বীকৃতি,বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা