চাঁপাইনবাবগঞ্জে তেল শেষের কথা জানিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানো বাইকারদের প্রতি পাম্প কর্তৃপক্ষের মাইকিং

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-২৯ ১০:৩৫:২০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের তেলের পাম্পগুলোতে চলছে তীব্র তেল সংকট। তবে সমগ্র দেশের ন্যয় সংকট সবচেয়ে বেশী পেট্রোল এবং অকটেনের।  যখন কোন পাম্প তেল দিচ্ছে, তখন দেখা যাচ্ছে পাম্পের  সামনে বাইকারদের দীর্ঘ সারি। কখনও কখনও  মোটর বাইকের সারি কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে। পাম্পের  ডিসপেন্সার মেশিন থেকে কিলোমিটার দূরের বাইকার তেল পাবার আগেই  নি:শেষ হচ্ছে পাম্পের তেল।
শনিবার(২৮ মার্চ) সকাল ৯টায় শহরের  মেসার্স ইসলাম  ফিলিং ষ্টেশন তেল দেয়া শুরু করে। বাইকের সারি তখন একদিকে প্রায় এক কিলোমিটার দূরে বিশ^রোড় মোড় ঠেকেছে। উল্টোদিকে সারি তখন প্রায় আধাকিলোমিটার দূরের সদর উপজেলা পরিষদ পর্যন্ত।  এ অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে পাম্প কর্তৃপক্ষ করুণ  সূরে মাইকিং শুরু করে যে, দুপুর ২ টার পরে তেলে দেয়া আর সম্ভব হবে না। কেউ রাগ করবেন না। চার হাজার লিটার তেল পাওয়া গেছিল।  আগামীদিন তেল আসলে  আবার  দেয়া হবে। দুপুর আড়াইটার দিকে পাম্প তেল দেয়া বন্ধ করে। তখন অনকে বাইকারদের অপেক্ষা চার ঘন্টা ছড়িয়েছে। এই পাম্পের কর্মকর্ত্ া মাসুদ জনি বলেন, কিছুই করার নেই। সরবরাহের তুলনায় চাহিদা  অনেক বেশী। প্রায় ২৪ ঘন্টায় বাইকাররা ঘুরছেন। নানা সুপারিশের কথা বলছেন। রেশনিং করেও সমস্যা মিটছে না।
আব্দুল আজিজ (৩৮) নামে  এক বাইকার বলেন, এ অবস্থায় আগে পড়িনি। তেলের পাম্প ঘুরতে ঘুরতে যেটুকু তেল ছিল তাও প্রায় শেষ। এখন  বহু মানুষের জীবনে বাইক  অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে।  যাদের মধ্যে পেশাজীবী বেশী। এ অবস্থায় অনেকে হতাশ,ধৈর্য্যহারা এমনকি আতংকগ্রস্থ হয়েও পড়ছেন। বাইক ব্যবহার কমিয়ে দিয়েছেন অনকে। কেই কেউ তো  প্রায় বন্ধ করেই দিয়েছেন।্ প্রতিনিয়ত মানুষের মূল্যবান সময় অপচয় হচ্ছে। পাম্পে পাম্পে ঘটছে অপ্রীতিকর ঘটনা। সদর উপজেলার এরফান ফিলিং ষ্টেশনে বাইকারদের কর্মচারিরা লঠিপেটা করছে এমন ভিডিও ফেসবুকে এখন ভাইরাল। চায়ের আড্ডার মূল টপিক এখন তেল সংকট।
বদিউজ্জমান(৪৫) নামে এক বাইকার শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত দেড়টায় সাজ্জাদ এন্ড সন্স পাম্পে তেল আনতে গেলে তাঁর কাছে স্লিপ চাওয়া হয়। ওই পাম্পের কর্মচারীরা বলেন, আগে টাকা দিয়ে স্লিপ করতে হবে। তারপর স্টক থাকলে  লাইনে দঁড়িলে তেল। আবার যে সব পাম্পে কখনও লাইন হচ্ছে না, চারিদিক  থেকে মোটরাসাইকেল জমা হচ্ছে, সেখানে আরেক বিড়ম্বনা। একবার  কেউ ওই ‘বাইক ভিড়ে’ ঢুকে গেলে কোনক্রমে বের হওয়া যাবে না। তা সে যত দরকারই হোক। শনিবার আব্দুর রহিম(৫৫)  রাত ১০টায় নামে এক ব্যাক্তিকে বিশ^রোডে  কন্টেইনারে তেল নিয়ে যেতে দেখা গেলে তিনি  ‘কৃষি কার্ড’ দেখিয়ে বললেন, কৃষি কার্ডধারীদের ১০ লিটার করে ডিজেল দিচ্ছে ইসলাম পাম্পে। তাঁর নিকট কৃষি কার্ডের কয়েকটি ফটোকপি ও মূলকপি দেখা গেল।
শহরের মেসার্স হোসেন ফিলিং ষ্টেশনের  স¦ত্বাধিকারী সারোয়ার মুর্শেদ শিশির বলেন,কেরাসিনের সংকট নেই। ডিজেল চাহিদার ৭০ শতাংশ পাওয়া যাচ্ছে। মূলত: পুরো সংকট পেট্রোল ও অকটেন নিয়ে। বাঘাবাড়ির মেঘনা ডিপো কর্তৃপক্ষ বিগত বছরের প্রথম তিন মাসে কোন পাম্প কোন তেল কতটুকু নিয়েছে সেই অনুপাতে রেশনিং করে তেল দিচ্ছে। ফলে যাদের এরই মধ্যে ওই পরিমান নেয়া হয়েছে তারা পাচ্ছে কম।
এদিকে শহরের ৮টি পাম্প দিনের বিভিন্ন সময় ঘুরে দেখা গেছে,অনেক সময় অনকে পাম্পের চেহারাই দেখা যাচ্ছে না। কারণ সামনে ঘন করে পার্ক করে রাখা বাস ও ট্রাক।  সড়ক থেকে মনে হচ্ছে এখানে কোন পাম্পই নেই। আবার মোটরবাইকারদের অনেকে সারাদিন ঘুরে ঘুরে তেল নিয়ে তা বাড়িতে বা অন্য কোথাও  আনলোড করে আবার তেল নিতে লাইন দিচ্ছেন এমন অভিযোগ শোনা যাচ্ছে। ওই তেল আবার কালোবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। বাইকারারও যেন পাগল হয়ে গিয়েছেন। তেলের জন্য হন্যে হয়ে ঘুরছেন। এমন অবস্থায় প্রশাসনকে আরও নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অনেকে। যাতে বিতরণে শৃঙ্খলা ফিরে। এরই মধ্যে জেলায় কয়েকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে তেলের জন্য। চাঁপাইনববাবগঞ্জ-৩ সদর আসনের এমপি নুরুল ইসলাম বুলবুল  এই সংকটে পাম্পে বাইকের কাজজপত্র দেখার বিষয়টি নাকচ করেছেন।