সা ই দা শি উ লি

  • প্রিয় জন্মভূমি
  • ২০২৬-০৩-২৭ ২৩:৫৫:১৬
image

ভাষা ও দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে যারা ,
সে সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করছি  l।
রফিক ,জব্বার ,সালাম ,বরকত।। 
 স্বাধীনতা যুদ্ধের শহীদদের বীরত্ব গাঁথা আছে বাংলায় ,
এই বাংলার প্রাণ রসে ভরা রাধা কৃষ্ণ মিলনের মাহাত্ম্য প্রকাশ রয়েছে,
 ক্ষুদিরাম ,বিনয় ,বাদল, দীনেশ, দেশকে ভালোবেসে আত্ম ত্যাগের মহিমা বিপ্লবী সুভাষচন্দ্র বোস থেকে, মাওলানা ভাসানী ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান l
এখানে মধ্য দুপুরে সূর্যতাপ, শিশির ভেজা সকাল ,শরৎ ঋতুর খেলা ।। 
শিউলি ভোর,এখানেই বাংলার অপরূপ সৌন্দর্য ,
শ্যামল বাংলার হাতছানি, আজও শুনি সেই বাণী , হে মহাকাব্যের মহানায়ক
 তোমার প্রেম সকালের সূর্যের মতো উষ্ণ ,
তোমার হৃদয়ের গভীরতা হারায় দৃষ্টির সীমানা , তোমার কন্ঠ ধ্বনি জাতির মুক্তির মন্ত্র আজও শুনি, ইথারে ভাসে তোমার বাণী 
হে মহাকালের মহাবীর মহানায়ক বিনম্র শ্রদ্ধাভরে তোমায় স্মরণ করি l