ফা র জা না ই য়া স মি ন

  • স্বাধীন বাংলাদেশ
  • ২০২৬-০৩-২৭ ২১:০৮:১৫
image

এমন একটা স্বাধীন বাংলাদেশ হোক,
যেই বাংলায় জনগণ থাকবে না অধিকারহীন। 
যেই বাংলার গণতন্ত্র হবে না পরাধীন,
যেই বাংলার গায়ে থাকবে না 
ধর্ষণের তাজা রক্তের দাগ লেগে।
যেই বাংলার মেয়েরা থাকবে না, 
বিচার চাইতে দড়িতে ঝুলে।
যেই বাংলার লাখো যুবক থাকবে না, 
বেকারত্বের গালি নিয়ে ঘর ছেড়ে রাস্তায়। 
যেই বাংলার মায়ের স্থান হবে না নোংরা বৃদ্ধাশ্রমে,
যেই বাংলার নারীর চুল থাকবে না কারো হাতে।
যেই বাংলার শিশুরা ভিক্ষার থালি হতে, 
ঘুরবে না পথে পথে দ্বারে দ্বারে। 
যেই বাংলার বাবার ঘাড়ে মেয়ের বিদায়ের, 
কষ্টের চেয়ে যৌতুকের ভাড় দেওয়া হবে না তুলে। 
যেই বাংলার পিতা সন্তানের দুধের জন্য, 
চুরির দায়ে লজ্জায় মুখ ঢাকে।
যেই বাংলার বৃদ্ধ বয়সে পেনশন পেতে দিতে হবে না ঘুষ,
যেই বাংলার মানুষের জীবন অকালে যাবে না ঝরে 
রাস্তায় অনিয়মের চাকায় পিষে। 
যেই বাংলার উর্ধগতি বাজার দরে নিঃস্ব মানুষের পেট পোড়ে না,
যেই বাংলার মানুষেরা চিকিৎসার জন্য রাস্তায় পড়ে থাকে না। 
যেই বাংলার মানুষের ঘর খোলা আকাশের নিচে না হয়ে,
হবে বসতভিটার সাথে দিন শেষে একটা ঠিকানা পাবে খুঁজে। 
এমন একটা স্বাধীন বাংলাদেশ হোক,
যেখানে থাকবে কথা বলার অধিকার সকলের।