মাছের চোখের মতো
দুটো চোখ খোলা থাকাটাই যথেষ্ট নয়-
খোলা চোখে দেখতে হয়, বুঝতেও হয়।
আজকাল খোলা চোখে ঘুমিয়ে থাকার ব্যামো
কী জানি কী হয় এই সচেতন উদাসীনতার!
মনে হয় শেষমেশ কপাল চাপড়ানোই ললাটলিখন।
লেকিন তব্ আফশোস, হা পিত্যেশ-কিস কাম কা?
আগরতলা, ত্রিপুরা, ভারত