পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে টানা ৮দিন বন্ধের পর চালু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-২৭ ১৬:৪৫:১৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবস্থিত রহনপুর রেলবন্দর (ইন্টারচেঞ্জ পয়েন্ট) গত  ১৬ মার্চ থেকে ২৩ মার্চ টানা ৮ দিন বন্ধের পর গত ২৪ মার্চ (মঙ্গলবার) থেকে পূণরায় যথারীতি চালু হয়েছে। গত ২৪ মার্চ দুটি পণ্যবাহী ভারতীয় ট্রেন  ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার সিঙ্গাবাদ রেলবন্দর  দিয়ে বাংলাদেশের রহনপুর রেলবন্দরে প্রবেশ করে। এরপর গত ২৫ মার্চ আরও দুটি পণ্যবাহী ভারতীয় ট্রেন রহনপুরে প্রবেশ করে। ভারতের বিহার রাজ্যের কাটিহার ষ্টেশনে এসব ট্রেনে  আমদানীকৃত মেইজ (ভুট্টা-পশুখাদ্য) বোঝাই করা হয়। এছাড়া  শুক্রবার (২৭ মার্চ)  রাতে আরও একটি ও পরে পরে শনিবার(২৮ মার্চ) ও রোববার(২৯মার্চ)  আরও অন্তত: তিনটি ট্রেন প্রবেশের কথা রয়েছে বলে জানিয়েছে রেল সূত্র।  
রহনপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার মামুনুর রশিদ বলেন,গত ২৪ ও ২৫ মার্চ দুটি করে চারটি  মেইজ বোঝাই  ভারতীয় ট্রেন বন্দরে প্রবেশের পর গন্তব্যে রওনা দিয়েছে।  এসকল ট্রেন ভারতের বিহারের কাটিহার ষ্টেশন থেকে ছেড়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আমদানী পন্যবাহী  এ সব ট্রেনে (র‌্যাক) যথাক্রমে ৪২,৪১.৩৯ ও ২১ টি ওয়াগন ছিল। ট্রেনগুলোর ৩টি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা জংশন ষ্টেশন হয়ে ঈশ^রদী, উল্লাপাড়া ও সিরাজগঞ্জ বাজার ষ্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমনূরা জংশন ষ্টেশনে গন্তব্যে যাবার জন্য অপেক্ষমান রয়েছে একটি ট্রেন। রহনপুর ষ্টেশন মাষ্টার আরও বলেন,শু ক্রবার রাতে আরও একটি মেইজ বোঝাই এবং শনিবার ও রোববার আমদানীকৃত পাথরের ট্রেন বন্দরে প্রবেশ করবে।
আমনুরা জংশন মাষ্টার হাসিবুল হাসান বলেন, ভারত থেকে আমদানীকৃত ট্রেনের কাষ্টমস প্রক্রিয়া রহনপুরে সম্পন্ন হবার পর আমনুরা জংশনে এসে পৌঁছায়। এরপর ট্রেনগুলি গন্তব্যে ছেড়ে যায়। ঈদের বন্ধের পর  গত বৃহস্পতিবার(২৬ মার্চ) পর্যন্ত  ভারত থেকে আমদানীকৃত মেইজ বোঝাই ৩টি ট্রেন গন্তব্যে রওনা হয়েছে বলেও জানান আমনুরা জংশন ষ্টেশন মাষ্টার।