যশোরের চৌগাছায় নির্মাণাধীন ভবনের হাউসের মাটি চাপা পড়ে প্রাণ গেল সামাউল হোসেন (৫৮) নামের এক ইমারত নির্মাণ শ্রমিকের।গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পৌর শহরের সনু ডাক্তার মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। মৃত সামাউল হোসেন চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গদাধরপুর গ্রামের চতুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে বারোটার দিকে সনু ডাক্তার মোড়ে একটি নির্মাণাধীন ভবনের হাউসে কাজ করছিলেন সামাউল। হঠাৎ ওপর থেকে মাটির বিশাল একটি স্তূপ তাঁর গায়ের ওপর ধ্বসে পড়ে। সহকর্মীরা তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে যশোর সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।