চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-২৬ ১৮:২৩:৩৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার(২৬মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে  সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয পতাকা উত্তোলণ ও ৩১ বার তোপধ্বনির মাদ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মহান মুক্তিযুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধাদের নামাংকিত  স্মৃতিস্তম্ভে  পূস্পস্তবকক অর্পণ করেন জেলা প্রশাসক আবু সালেহ মো.মুসার নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াসের নেতৃত্বে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন সাংস্কৃতিক,সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা এবং সর্বস্তরের মানুষ।
সকাল ৮টায় নতুন ষ্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে  কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আয়োজন করে জেলা প্রশাসন। এছাড়া বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান দিনব্যাপী তাঁদের নিজ নিজ কমসূর্চী পালন করে।