স্বাধীনতার চেতনায় ঐক্যের আহ্বান,প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-২৬ ০৯:০৮:৩১
image

মহান বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসে থাকা বাংলাদেশিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, ২৬ মার্চ জাতির জীবনে এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় সেইসব বীর সন্তানদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা-বোন এবং স্বাধীনতার জন্য আত্মনিবেদিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস আমাদের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে জাগ্রত করে। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা ও দেশপ্রেমের চেতনা ধারণ করেই দেশের অগ্রযাত্রা নিশ্চিত করা সম্ভব। একটি উন্নত, মর্যাদাশীল বাংলাদেশ গড়তে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
বাণীর শেষে তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী সকল কর্মসূচির সফলতা কামনা করেন এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কী-ওয়ার্ড: স্বাধীনতা দিবস বার্তা, তারেক রহমান, জাতীয় ঐক্য