২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে পূর্বঘোষিত এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক জরুরি বার্তায় সিদ্ধান্তের কথা জানায়।
এর আগে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিদেশি মিশনগুলো এ কর্মসূচির বাইরে রাখার কথাও উল্লেখ ছিল।
তবে নতুন বার্তায় জানানো হয়েছে, নির্ধারিত দিনে আর এই কর্মসূচি পালন করা হবে না। কেন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর বর্বর অভিযানের মাধ্যমে সংঘটিত অপারেশন সার্চলাইট-এর স্মরণে এ কর্মসূচি চালু করা হয়েছিল। সেই কালরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক গণহত্যা সংঘটিত হয়।
কী-ওয়ার্ডস: গণহত্যা দিবস, ব্ল্যাক আউট বাতিল, ২৫ মার্চ