ইরানের আকাশে ইসরাইলি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি,অস্বীকার তেল আবিবের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-২১ ২২:৪৬:১৯
image

ইরান-এর আকাশসীমায় ইসরাইল-এর একটি যুদ্ধবিমানে আঘাত হানার দাবি করেছে তেহরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-এর বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। তবে ইসরাইল এই দাবি প্রত্যাখ্যান করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর এটি এ ধরনের তৃতীয় ঘটনা বলে জানানো হয়েছে।
এর আগে ইসরাইলের সামরিক বাহিনী স্বীকার করেছিল, ইরানের আকাশে তাদের একটি যুদ্ধবিমান বিমান-বিধ্বংসী হামলার মুখে পড়েছিল। তবে তারা দাবি করে, বিমানটি হুমকি শনাক্ত করে কোনো ক্ষতি ছাড়াই নির্ধারিত অভিযান সম্পন্ন করতে সক্ষম হয়।
আইআরজিসির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, সংঘাত শুরুর পর থেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ২০০টির বেশি আকাশযান ধ্বংস করেছে। এর মধ্যে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জ্বালানি বহনকারী উড়োজাহাজ এবং যুদ্ধবিমান রয়েছে।

কী-ওয়ার্ডস: ইরান ইসরাইল সংঘাত,যুদ্ধবিমান হামলা,আইআরজিসি দাবি