প্রলয়

  • নিরঞ্জন চন্দ্র সূত্রধর
  • ২০২৬-০৩-২১ ২১:১৫:৪২
image

বাংলাদেশের মাপ জানি আমি 
জানি না তো এ বিশ্ব,
কত বড় মনের অন্তর্যামী যিনি 
দু'জাহান করেছেন সৃষ্ট। 

কেমন বড় কারিগর তিনি 
সৃষ্টির যে কি ঘোর?
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের মধ্যে
 মানুষ সাজে সুরাসুর। 

কোথায় তাঁর বাড়ি ঘর জানি 
খান কি তিনি ভাত?
ভেবে পাই না কূল কিনারা 
কেটে যায় দিন রাত। 

জীবের ভিতর আত্মারূপে 
থাকেন কি ভগবান?
চোখ দু'টি কি সূর্যের মতো 
দেখছেন দু'জাহান।

হাত কি তাঁর ভীষণ বড়
কয় হাতে ধরছেন হাল?
ছেড়ে দিলেই পড়ে যাবে 
প্রলয় এলো বুঝি কাল।