আমার অঙ্গে অঙ্গে প্রেম তরঙ্গ
সারা অঙ্গ চায় যে তোমার সঙ্গ
এ বুকে প্রেমেরই বাসনা
প্রিয় আসো না!
কি যে নেশা-নেশা তোমার এই অঙ্গে
আমি ডুবেছি নেশার সাতরঙ্গে
এই বুকে প্রেমেরই বাসনা
প্রিয় আসো না!
আজ তোমার আমার মনে
মিলনেরই ধমকা হাওয়া
শুধু দু'জনাকে দু'জন
আরো আপন করে পাওয়া
কামনারই সাগরে ভাসনা
প্রিয় আসো না!
ভুলে গেছি লজ্জা সরম
হয়ে গেছি পাগলপারা
এই অন্তরেতে তুমি
সুখেরই এক ঝর্ণাধারা
সোহাগেরই আকাশে ভাসনা
প্রিয় আসো না!