বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত,নির্ধারিত সময়সূচি ঘোষণা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-২০ ২১:৩৮:৪৪
image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ প্রতি বছরের মতো এবারও পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, শনিবার পর্যায়ক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং বেলা পৌনে ১১টায় এই পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন।
চতুর্থ জামাতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী। পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
এছাড়া বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী গ্রন্থাগারিক মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।

কী-ওয়ার্ডস: বায়তুল মোকাররম জামাত, ঈদ নামাজ সময়সূচি, ইসলামিক ফাউন্ডেশন