ঈদে আমাদের কর্তব্য

  • আফসানা আক্তার আফসু।
  • ২০২৬-০৩-১৯ ১৮:৪৪:০৮
image

একটুখানি ঘুরেফিরে
ঈদের আগের দিন,
আশেপাশের দরিদ্রদের 
খোঁজ ও খবর নিন 

ভালোবেসে কাছে এনে 
জিগান তাদের ডাকি,
তাদের ঘরে ঈদের দিনের 
খাবার আছে না কি!

খুব সাবধান খুব গোপনে 
করতে হবে কাজ,
 লক্ষ্য রাখুন দরিদ্ররা 
না পায় যেন লাজ।

আমরা যদি এটুকু না 
করতে পারি তবে,
ঈদের দিন ও কাঁদলে মানুষ
 ঈদ কি করে হবে!