শা হ না জ পা র ভী ন মি তা

  • মনের চিলেকোঠায় কবিতা প্রহরে
  • ২০২৬-০৩-১৯ ১১:১৪:৪৮
image

কোনো এক নিঝুম রাত্রিতে 
ঘুমিয়ে পড়েছে পৃথিবী,
নির্জন সেই জনারণ্যে শুধুই 
তুমি আমি আর কবিতা ।

কখনো প্রেম কখনো দুঃখবিলাস 
বৃষ্টির ধারায় মনের চিলেকোঠায়,
যেখানে শুধুই তুমি আমি 
অবিরাম বর্ষণ জানালার কাচ ছুঁয়ে,
কখনো আচমকা মেঘের গর্জনে
রিমিঝিমি সুর নীরব প্রহরে। 

সেই বিদ্যুতের আলোকে পলকে 
তুমি কি দেখেছিলে!
তুমি কী ছুঁয়েছিলে আমার কবিতা 
সেই কবিতা প্রহর , নীরব কবি!
শুধুই প্রেম আকন্ঠ ভালোবাসায়,
নিশ্চুপ নিঠুর মনের জানালায়।

কবিতা ভেসে চলে বৃষ্টির জলে 
অসীম আকাশ ছুঁয়ে মেঘমেদুর বাদলে।