সৌদিতে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-১৮ ২১:৫৯:৪৮
image

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শুক্রবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।
দেশটির সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে উন্নত প্রযুক্তির টেলিস্কোপ ও বিশেষজ্ঞ দল দিয়ে চাঁদ দেখার চেষ্টা করা হলেও বিরূপ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। বিশেষ করে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে কোথাও চাঁদের দেখা মেলেনি।
এ কারণে বৃহস্পতিবার রমজানের ৩০তম দিন পূর্ণ হবে এবং শুক্রবার ১ শাওয়াল হিসেবে ঈদুল ফিতর পালিত হবে।

কী-ওয়ার্ড:সৌদিতে ঈদের তারিখ,শাওয়ালের চাঁদ,ঈদুল ফিতর ঘোষণা